ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম জিয়ার সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ার এ বিশেষ দোয়া অনুষ্ঠিত।

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ারের বিশেষ দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক : সোহরাবুল হোসাইন

বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ারের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. মাহফুজুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগ ও সার্বিক তত্ত্বাবধানে মাহফিলটি আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে মেডি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. মাহফুজুল হক চৌধুরী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির আস্থা ও আশার প্রতীক। তার সুস্থতা কামনা করা রাজনৈতিক দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য। আমরা টিজি হেলথকেয়ার পরিবার আন্তরিকভাবে তার আরোগ্যের জন্য প্রার্থনা করেছি।”

তিনি আরও বলেন, টিজি হেলথকেয়ার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সবসময় জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকে, আর এই আয়োজনও সেই ধারাবাহিকতারই অংশ।

দোয়া মাহফিলে মোহাম্মদপুর বিএনপির সিনিয়র জয়েন্ট কনভেনার এনায়েত হাফিজ, টিজি হেলথকেয়ারের কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে মারা গেছেন।

বেগম জিয়ার সুস্থতা কামনায় টিজি হেলথকেয়ার এ বিশেষ দোয়া অনুষ্ঠিত।

প্রকাশের সময় : ০৬:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫