ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মুগদা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে : ড্যাব।

ঢাকা, ১৭ আগস্ট:
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটি একই সঙ্গে দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সোমবার (১৭ আগস্ট)

ড্যাব কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বলেন, গত ১৫ আগস্ট গভীর রাতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মৃত্যুর পর কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোশাররফ হোসেন ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকরা দিন-রাত নিরলসভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের ওপর হামলা ও শারীরিক লাঞ্ছনা শুধু চিকিৎসকদের নয়, পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ।

ড্যাব নেতারা আরও বলেন, রোগীর মৃত্যু নিঃসন্দেহে বেদনাদায়ক, তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের সেবাও ব্যাহত হবে বলে তারা সতর্ক করেন।

সংগঠনটি হামলার সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির নবনির্বাচিত স্থায়ী কমিটির সদস্যদের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

মুগদা মেডিকেলে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে : ড্যাব।

প্রকাশের সময় : ০৯:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬