ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু, মশা নিধনের তাগিদ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পঠিত

দেশে এডিস মশার বিস্তার কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। সাধারণত বর্ষাকালের রোগ হিসেবে পরিচিত হলেও বর্তমানে দেশে কমবেশি ১২ মাসই ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা। সাধারণত অক্টোবর-নভেম্বরে বৃষ্টিপাত কমে এলে ডেঙ্গুর প্রকোপ শূন্যের কোঠায় নেমে আসে; কিন্তু চলতি বছর নভেম্বরের অর্ধেক পেরিয়ে গেলেও আক্রান্ত ও মৃত্যুর হার কমছে না। বিশেষ করে গ্রামাঞ্চলে এবং শিশুদের মধ্যে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক হারে বাড়ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং ছয়টি বেসরকারি হাসপাতাল ঘুরে চিকিৎসক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের বড় অংশই গ্রামাঞ্চল থেকে আসা। আক্রান্তদের মধ্যে শিশুদের সংখ্যাই সর্বাধিক।

আইসিডিডিআর,বির একদল বিজ্ঞানী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও এডিস মশার বংশবিস্তার নিয়ে গবেষণা করছেন। ওই দলের এক বিজ্ঞানী জানান, বর্তমানে গ্রামাঞ্চলে এডিস মশার প্রজনন ঘনত্ব অনেক বেশি, যার ফলে গ্রামে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ছে।

মহাখালী জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) কীটতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. গোলাম ছারোয়ার বলেন, বর্তমানে এডিস মশার বংশবিস্তারের নিরাপদ স্থানে পরিণত হয়েছে গ্রামাঞ্চল। অক্টোবর-নভেম্বরে শহরে প্রজনন কিছুটা কমলেও গ্রামে তা অব্যাহত থাকছে। গ্রামের প্রজননস্থলগুলো চিহ্নিত করে দ্রুত নির্মূল না করলে বছরজুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ ডা. বেনজীর আহমেদ বলেন, এডিস মশার বংশবিস্তার রোধে আমরা ব্যর্থ হয়েছি। শীতের শুরুতে ডেঙ্গু কমার বদলে উল্টো বাড়ছে। গ্রামাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাবের পাশাপাশি সেখানে চিকিৎসাব্যবস্থায় বড় ধরনের ঘাটতি রয়েছে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন গ্রামাঞ্চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার তাগিদ দিয়ে বলেন, জনবল সংকট থাকলে স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দিয়ে মশক নিধন কার্যক্রমে যুক্ত করতে হবে।

ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. শফি আহমদ মোয়াজ জানান, ডেঙ্গু আক্রান্ত শিশুদের মধ্যে ‘হেমোরেজিক’ কারণে শকে চলে যাওয়ার প্রবণতা এখন বেশি, যাদের অধিকাংশই গ্রাম থেকে আসছে। সচেতনতার অভাবে গ্রামে জ্বর হলেই ফার্মেসি বা পল্লী চিকিৎসকের কাছ থেকে ওষুধ খাওয়ানো হয়। ফলে শিশুরা জটিল অবস্থায় ঢাকায় আসে, যাদের আইসিইউ সাপোর্ট ছাড়া বাঁচানো কঠিন হয়ে পড়ে। কিন্তু আক্রান্তের তুলনায় আইসিইউ শয্যা অপ্রতুল। এর সঙ্গে হামের প্রাদুর্ভাব যুক্ত হওয়ায় রাজধানী থেকে উপজেলা পর্যন্ত চিকিৎসাব্যবস্থা বড় চাপে পড়েছে।

রাজধানীর বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষও স্বীকার করেছে, ডেঙ্গু ও হাম রোগীর প্রচণ্ড চাপে অন্যান্য জরুরি অস্ত্রোপচারের রোগীদের জন্য আইসিইউ শয্যা প্রস্তুত রাখা কঠিন হয়ে পড়ছে।

তবে শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা জানান, উপজেলা পর্যায়েও ডেঙ্গু ও হামের চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং ডেঙ্গু ব্যবস্থাপনার গাইডলাইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা অনুসরণ করলে রোগীরা সুচিকিৎসা পাবেন।

আইইডিসিআরের পরিচালক ডা. জাকি জানান, ‘উলবাকিয়া’ পদ্ধতির (মশা দিয়ে মশা নিধন) প্রয়োগ দেখতে প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা ব্রাজিল সফর করে এসেছেন এবং দেশে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, দ্রুত উড়তে সক্ষম প্রজাতির এডিস মশাটিই গ্রামাঞ্চলে বেশি দেখা যাচ্ছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর টিকা দেওয়া শুরু হয়েছে; বাংলাদেশেও টিকা আনার বিষয়ে আলাপ-আলোচনা চলছে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

গ্রামাঞ্চলে বাড়ছে ডেঙ্গু, মশা নিধনের তাগিদ

প্রকাশের সময় : ০৪:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬