ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স হাসপাতাল পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদলের

নিউরোঅ্যানেস্থেসিয়া বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ কোর্স অনুমোদনের প্রক্রিয়ার অংশ হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল (নিন্স) পরিদর্শন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
পরিদর্শনকালে প্রতিনিধিদলটি হাসপাতালের সার্বিক অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষণার্থীদের শেখার পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখেন। এ সময় তাঁরা হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ড (পোস্ট-অপারেটিভ), অস্ত্রোপচারকক্ষ, নিউরোইন্টারভেনশন ক্যাথল্যাব, অত্যাধুনিক স্ট্রোক ইউনিট, মডুলার অপারেশন থিয়েটার এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।
বিসিপিএসের পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামান, অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী আসকার লতিফ এবং অধ্যাপক ডা. মো. আবু সায়েম।
পরিদর্শনকালে নিন্সের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং হাসপাতালের চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন, অধ্যাপক ডা. মো. শফিউল আলম, অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম, ডা. কাজী শাহাবুলবুল ইসলাম এবং ডা. মো. রবিউল ইসলাম।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিসিপিএসের চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে এই কোর্সটি চালু হলে দেশে দক্ষ নিউরোঅ্যানেস্থেসিওলজিস্ট ও বিশেষায়িত জনবল গড়ে উঠবে। এর ফলে জটিল নিউরোসার্জারি কার্যক্রম আরও গতিশীল হবে এবং স্নায়ুরোগে আক্রান্ত রোগীরা আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স হাসপাতাল পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদলের

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স হাসপাতাল পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদলের

প্রকাশের সময় : ০৯:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬