ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় নিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় ক্যানসার চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত ও সচেতনতা বাড়াতে স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

বুধবার (১৪ নভেম্বর ২০২৬) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক এক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যৌথভাবে এই সভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী জানান, দেশে ব্রেস্ট (স্তন), কলোরেক্টাল ও ওরাল (মুখগহ্বর) ক্যানসারে আক্রান্তের হার সবচেয়ে বেশি। প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা গেলে এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সম্ভব।

ক্যানসার মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে ড. এমএ মুহিত বলেন, “এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়; বিজ্ঞান ও প্রযুক্তি এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।” এ লক্ষ্যে কার্যকর নীতিমালা প্রণয়ন ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করতে সরকার শিগগিরই ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম’ এবং ‘ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল’ গঠন করবে বলে তিনি উল্লেখ করেন।

স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব একেএম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে রিং বসানো হচ্ছে আজ

পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় নিতে চায় সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬