ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে রিং বসানো হচ্ছে আজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে ব্লক ধরা পড়েছে। আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেলে তার হৃদযন্ত্রে রিং (স্টেন্ট) বসানোর প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমার জানা মতে গতকাল সন্ধ্যা পর্যন্ত মন্ত্রীর হার্টে একটি ব্লক পাওয়া গেছে। আজ বিকেলে স্টেন্ট (রিং) পরানোর প্রস্তুতি চলছে।” তবে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল তার চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং এনজিওগ্রাম সম্পন্ন করা হয়।

শনিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম সম্পন্ন হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রথম দফায় জানানো হয়েছিল যে, তিনি কোনো শারীরিক অসুস্থতার জন্য নয়, বরং নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়ে এনজিওগ্রাম করিয়েছেন। তার কোনো শারীরিক জটিলতা নেই এবং রবিবার তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাবেন বলে আশা করা হচ্ছিল।

তবে পরবর্তীতে হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন ও ভালো আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে রিং বসানো হচ্ছে আজ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে রিং বসানো হচ্ছে আজ

প্রকাশের সময় : ০৪:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬