ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের প্রকোপ ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক।

নিজস্ব প্রতিবেদক :

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬১ জন শিশু।

রোববার (০৩ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে হাম পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে।
গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৫৩ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২৪৪ জনের।

আক্রান্তের সংখ্যা গত দেড় মাসে ল্যাব পরীক্ষায় ৫ হাজার ৩১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে লক্ষণ ও উপসর্গ বিবেচনায় আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৪৯১ জন ছাড়িয়ে গেছে।

ট্যাগস :

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন

দেশে হামের প্রকোপ ভয়াবহ: ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক।

প্রকাশের সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬