ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহায়তায় শিশু আবু বক্করের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জন্মগত চোখের জটিল সমস্যায় আক্রান্ত তিন বছর বয়সী শিশু আবু বক্করের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে শিশুটির এই অস্ত্রোপচার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জন্ম থেকেই চোখের জটিল সমস্যায় ভুগছিল আবু বক্কর। সম্প্রতি শিশুটির চিকিৎসায় সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানবিক আবেদন প্রচারিত হয়। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নজরে আসে। এরপরই শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিশুটির চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন। প্রাথমিক পর্যায়ে বগুড়ায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আবু বক্করকে ঢাকায় নিয়ে আসা হয়।

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

ডা. এম. আর. হাসানের সমন্বয়ে গঠিত এই প্রতিনিধিদলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে আবু বক্করের বর্তমান শারীরিক অবস্থা ও পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে অবহিত হন। পাশাপাশি তারা শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. সায়ীদ মেহবুব উল কাদীরসহ হাসপাতালের ঊর্ধ্বতন চিকিৎসক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

প্রধানমন্ত্রীর সহায়তায় শিশু আবু বক্করের চোখের অস্ত্রোপচার সম্পন্ন

প্রকাশের সময় : ০৫:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬