ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামে শিশু মৃত্যুর বিচার দাবি: গ্রামীন ব্যাংকের সামনে ” মানবিক ঐক্য’র মানববন্ধন।

হামে শিশু মৃত্যুর বিচার দাবি: গ্রামীণ ব্যাংকের সামনে ‘মানবিক ঐক্য’র মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা |
৩ মে, ২০২৬

সারাদেশে ছড়িয়ে পড়া হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুর ঘটনায় ২০২৪-২৫ সালের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে দায়ী করে বিচারের দাবি জানিয়েছে ‘মানবিক ঐক্য’ (Humanitarian Unity with Morality) নামক একটি সংগঠন।

আজ রোববার (৩ মে, ২০২৬) বিকেলে রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, ২০২৪-২৫ সালে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে সঠিক সময়ে টিকাদান কর্মসূচি (Vaccination Drive) পরিচালনা না করায় এবং ভ্যাকসিনের তীব্র সংকটের কারণে বর্তমানে দেশজুড়ে হামের এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ব্যানারে প্রশ্ন তোলা হয়েছে— “হামে কেন মরলো আমাদের সন্তান! জবাব দাও ইউনূস।”

আজ বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরস্থ গ্রামীণ ব্যাংকের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বক্তারা দাবি করেন, তৎকালীন সরকারের গাফিলতির কারণেই বর্তমান সময়ে শত শত শিশু হামের শিকার হচ্ছে। তারা সাবেক প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ট্যাগস :

৮১তম ডিএমসি ডে: ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ ও দিবস উদ্বোধন

হামে শিশু মৃত্যুর বিচার দাবি: গ্রামীন ব্যাংকের সামনে ” মানবিক ঐক্য’র মানববন্ধন।

প্রকাশের সময় : ০৯:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬