ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে ৩৩ শতাংশ খাবারেই ভেজাল!

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত

বাজার থেকে সংগ্রহ করা বিভিন্ন খাদ্যপণ্যের ঠিক ৩৩ দশমিক ৩৩ শতাংশ নমুনায় ভেজাল বা ত্রুটি পাওয়া গেছে। এর মধ্যে কোনোটিতে ক্ষতিকর ভেজাল, কোনোটিতে অনুমোদিত মাত্রার চেয়ে কম উপকরণ ব্যবহার, আবার কোনোটিতে নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করেই পণ্য উৎপাদন করা হয়েছে।

গত সোমবার (জাতীয় নিরাপদ খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে) রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) আয়োজিত এক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) এই সেমিনারের আয়োজন করে।

২০২৪-২৫ অর্থবছরের নমুনা পরীক্ষার ফল তুলে ধরে অনুষ্ঠানে জানানো হয়, নির্দিষ্ট সময়ে বিএফএসএ ৭৮ ধরনের মোট ১ হাজার ৭১৩টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে। কর্তৃপক্ষের অনুমোদিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ল্যাবে পরীক্ষা চালিয়ে ১ হাজার ১৪২টি নমুনায় ইতিবাচক ফল (নিরাপদ) পাওয়া গেলেও ৫৭১টি খাদ্যপণ্যের নমুনায় নিম্নমান বা ভেজাল শনাক্ত হয়, যা মোট নমুনার এক-তৃতীয়াংশ (৩৩.৩৩%)। আচার, সস, চিপস, মুড়ি, ডালডা, ফ্রুট ড্রিংকস, গুড়, ফ্লেভারড ড্রিংকস, সরিষার তেল, সয়াবিন তেল, মধু, পানি ও পোলট্রি ফিডসহ নানা নিত্যপ্রয়োজনীয় পণ্য এই তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।

ভেজাল ও দূষণের চিত্র: বিএফএসএ জানায়, পরীক্ষার ফল বিশ্লেषণে দেখা গেছে—

  • গুড় ও জিলাপিতে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করা হয়েছে।

  • সয়াবিন তেল এবং ডালডা ও বাটারে অতিরিক্ত মাত্রার ‘ট্রান্স ফ্যাটি এসিড’ বা ক্ষতিকর ফ্যাট পাওয়া গেছে। এছাড়া সয়াবিন তেলে নির্ধারিত পরিমাণের চেয়ে ভিটামিন ‘এ’ কম পাওয়া গেছে। এর মধ্যে ডালডা ও বাটারে সর্বোচ্চ পরিমাণ দূষণ শনাক্ত হয়েছে।

সেমিনারে বক্তাদের বক্তব্য ও উদ্বেগ: খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অতীতে ফসলের উৎপাদন বাড়ানোর জন্য সার ও কীটনাশকের ব্যবহার শুরু হলেও বর্তমানে এর অতিমাত্রার ব্যবহার অভিশাপ বা আপদে রূপ নিয়েছে। এর ফলে নিরাপদ খাদ্য কমে যাওয়ার পাশাপাশি পশুপাখি ও জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে। খাদ্যের চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট খাতগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

খাদ্য সচিব ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান এবং বিএফএসএর চেয়ারম্যান জাকারিয়া। কৃষি সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান তাঁর একটি অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, সবজিতে পানির সঙ্গে কীটনাশক মেশানোর প্রবণতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই আন্তর্জাতিক মান ও দেশীয় বাস্তবতার কথা বিবেচনা করে খাদ্য উৎপাদনে তিন স্তরে নজরদারি বাড়ানোর ওপর তিনি জোর দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যে ১০টি লক্ষণ দেখলে ডায়াবেটিস রোগের পরীক্ষা করাতে হবে

বাংলাদেশে ৩৩ শতাংশ খাবারেই ভেজাল!

প্রকাশের সময় : ০৩:৩৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬