ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সংসদ সদস্যের ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪২ বার পঠিত

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডা. কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতাকর্মীরা ডা. কে এম বাবরের মালিকানাধীন ‘আরাফ ক্লিনিক’-এর সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা ক্লিনিকটিতে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। পরে ভেতর থেকে আসবাবপত্র বাইরে বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ক্লিনিকটির নিচতলায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত কার্যালয় রয়েছে। হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়লে ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরা নিরাপদে অন্যত্র সরে যান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

গোপালগঞ্জে সংসদ সদস্যের ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ

প্রকাশের সময় : ০৩:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬