ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত বাতিলের দাবি ওষুধ ব্যবসায়ীদের

ফার্মেসি সার্টিফিকেট কোর্স পরিচালনায় বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাম্প্রতিক সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন ওষুধ ব্যবসায়ীরা। বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) মাধ্যমেই এই কোর্স চালুর দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করেন জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ওষুধ ব্যবসায়ীদের স্বার্থ ও সুবিধা বিবেচনায় পূর্বের মতো বিসিডিএসের মাধ্যমেই ফার্মেসি সার্টিফিকেট কোর্স চালু রাখতে হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করে সমিতির তত্ত্বাবধানে নিবন্ধন কোর্স পরিচালনার জোর দাবি জানান তাঁরা।

বক্তারা আরও উল্লেখ করেন, বিসিডিএসকে বাদ দিয়ে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের মাধ্যমে প্রশিক্ষণ কোর্স পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে চলমান স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে। এর ফলে দেশে ফার্মাসিস্টের সংকট আরও তীব্র হওয়ার পাশাপাশি ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসির সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ সময় তাঁরা অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে বিসিডিএসের মাধ্যমে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পুনরায় চালুর আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির দিনাজপুর জেলা শাখার সভাপতি মমিনুল ইসলাম চৌধুরী, সহসভাপতি মো. কামাল হোসেন পিয়াল ও মো. আনোয়ার হোসেন, সদস্য মো. নজমুল হুদা এবং হারুনুর রশিদসহ স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

ফার্মেসি কাউন্সিলের সিদ্ধান্ত বাতিলের দাবি ওষুধ ব্যবসায়ীদের

প্রকাশের সময় : ০৫:৪৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬