ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনাকে ‘বর্বরতা’ হিসেবে অভিহিত করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, যুদ্ধক্ষেত্রেও চিকিৎসকের গায়ে হাত তোলা যায় না। চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোপালগঞ্জে হামলার শিকার আহত চিকিৎসককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, আহত চিকিৎসকের চিকিৎসার খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী।

হামলার বিবরণ ও মন্ত্রীর প্রতিক্রিয়া:
ঘটনার বর্ণনা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ১৫ থেকে ১৬ জন রোগী দেখছিলেন ওই চিকিৎসক। সে সময় বিগত ফ্যাসিস্ট সরকারের একজন সদস্য সাংবাদিক পরিচয় দিয়ে এসে চিকিৎসকের সঙ্গে অসদাচরণ শুরু করেন। একপর্যায়ে চেয়ার দিয়ে চিকিৎসকের মাথায় আঘাত করা হয়, পাশাপাশি লাথি এবং বুক ও মাথায় আঘাত করা হয়। সেখান থেকে আহত চিকিৎসককে সরিয়ে আনাও অত্যন্ত ভীতিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেন তিনি।

নিরাপত্তা ব্যবস্থা ও বিচারের আশ্বাস:
গত এক বছরে চিকিৎসকদের ওপর ১০ থেকে ১২টি হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, প্রতিটি উপজেলায় আনসার মোতায়েন করা হয়েছে, যার ফলে সার্বিক পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আগের ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিটি ঘটনা তদন্তাধীন ও বিচারাধীন রয়েছে এবং সব ঘটনার বিচার নিশ্চিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন:
স্বাস্থ্য সুরক্ষা আইন প্রসঙ্গে মন্ত্রী জানান, কোনো ধরনের ত্রুটি এড়াতে আইনটি তিনটি ধাপে তিনটি বিভাগের সমন্বয়ে প্রণয়ন করা হচ্ছে। অন্যান্য দেশের স্বাস্থ্য সুরক্ষা আইনের অভিজ্ঞতা ও কাঠামোও পর্যালোচনা করা হচ্ছে এবং খুব দ্রুত আইনটি আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এই আইনের মাধ্যমে চিকিৎসকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:০৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬