ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির সংকট, তিন বছর ধরে বন্ধ আল্ট্রাসনোগ্রাম

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত

তিন মাস ধরে বিকল সিবিসি মেশিন, শেষের পথে এক্স-রে ফিল্ম; প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবল সংকটে ব্যাহত সেবা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের সংকটে ব্যাহত হচ্ছে পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম। প্রায় তিন বছর ধরে বন্ধ রয়েছে আল্ট্রাসনোগ্রাম সেবা। তিন মাস ধরে বিকল সিবিসি (CBC) পরীক্ষার মেশিন। অন্যদিকে, এক্স-রে পরীক্ষার ফিল্মও রয়েছে শেষ পর্যায়ে। এতে প্রয়োজনীয় পরীক্ষা করাতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, যন্ত্রপাতি সচল করা ও নতুন সরঞ্জাম সরবরাহের জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হয়েছে।

হাসপাতালের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. সাকিল আহমেদ জানান, আল্ট্রাসনোগ্রাম মেশিনটি প্রায় তিন বছর ধরে অচল। মাঝখানে মেরামতের পর মাত্র দুই দিন চালু থাকলেও আবার বিকল হয়ে যায়। মেরামতের ব্যয় বেশি হওয়ায় সেটি পুনরায় সচল করা সম্ভব হয়নি। এ ছাড়া গত তিন মাস ধরে সিবিসি পরীক্ষার মেশিনটি বিকল রয়েছে। এক্স-রে পরীক্ষার ফিল্মও প্রায় শেষ হয়ে এসেছে।

তিনি বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার চাহিদাপত্র ও চিঠি পাঠানো হয়েছে। তবে কবে নাগাদ এসব সরঞ্জাম পাওয়া যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানা যায়নি। সীমাবদ্ধতার মধ্যেও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

আল্ট্রাসনোগ্রাম মেশিনের সংকট নিরসনে স্থানীয় প্রশাসনের সহযোগিতার বিষয়টিও তুলে ধরেন টিএইচও। তাঁর ভাষ্য, পূর্ববর্তী পৌর প্রশাসক একটি আল্ট্রাসনোগ্রাম মেশিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিষয়টি বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মনিরা খাতুনকেও অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা পাওয়া যায়নি।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, গত তিন-চার বছরের বেশি সময় ধরে কমিটির কোনো সভা অনুষ্ঠিত হয়নি। তবে সরকার নতুন করে কমিটি গঠনের রূপরেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্যকে সভাপতি করে নতুন কমিটি গঠনের কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এদিকে রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকায় অনেক ক্ষেত্রে বাইরে গিয়ে পরীক্ষা করাতে হচ্ছে। এতে অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি সময়ের অপচয় হচ্ছে। প্রয়োজনীয় ওষুধের সরবরাহ, হাসপাতাল এলাকায় দালালদের আনাগোনা, নিরাপত্তাকর্মীর স্বল্পতা এবং শৌচাগারসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও তাঁদের উদ্বেগ রয়েছে।

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকদের রোগী দেখার সময় সাক্ষাতের অভিযোগ প্রসঙ্গে টিএইচও জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই হাসপাতালে এ ধরনের ভিজিট বন্ধ রয়েছে।

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় রোগীদের পাশাপাশি আশপাশের বরুড়া, লাকসাম, মনোহরগঞ্জ, রামগঞ্জ, কচুয়া, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলার মানুষও চিকিৎসা নিতে আসেন। ফলে হাসপাতালটির ওপর রোগীর চাপ তুলনামূলক বেশি। এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি ও ওষুধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা জরুরি।

হাসপাতাল কর্তৃপক্ষের মতে, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সেবা অব্যাহত রাখতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। তবে দীর্ঘদিন ধরে অচল থাকা যন্ত্রপাতি সচল করা এবং প্রয়োজনীয় নতুন সরঞ্জাম সরবরাহ করা গেলে চিকিৎসাসেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, রোগীদের ভোগান্তি কমাতে স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ নেবে। বিশেষ করে আল্ট্রাসনোগ্রাম ও সিবিসি পরীক্ষার ব্যবস্থা দ্রুত চালু করা, এক্স-রে ফিল্মের পর্যাপ্ত সরবরাহ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং হাসপাতালের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির সংকট, তিন বছর ধরে বন্ধ আল্ট্রাসনোগ্রাম

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির সংকট, তিন বছর ধরে বন্ধ আল্ট্রাসনোগ্রাম

প্রকাশের সময় : ০৬:৩৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬