ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে নতুন এইচআইভি শনাক্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণ!

বাংলাদেশে নতুন এইচআইভি আক্রান্তদের মধ্যে শিক্ষার্থীদের হার উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশে নতুন শনাক্ত হওয়া রোগীদের প্রায় ১৭ শতাংশই (১৬.৯৮%) শিক্ষার্থী। গত পাঁচ বছরে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।
সরকারি তথ্যমতে, ২০২১ সালে নতুন শনাক্তদের মধ্যে শিক্ষার্থী ছিলেন ৭.১৩ শতাংশ। ২০২৪ সালে তা বেড়ে ১৫.৫ শতাংশে দাঁড়ায় এবং ২০২৫ সালে তা প্রায় ১৭ শতাংশে (৩২১ জন) পৌঁছেছে। গত এক বছরে দেশে মোট ১,৮৯১ জন নতুন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২১৯ জনের। সব মিলিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৩১৩ জনে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক অর্থায়ন কমে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কার্যক্রম ও প্রচারণায় ভাটা পড়েছে। পাশাপাশি দেশের মাত্র ২৩টি জেলায় সরকারিভাবে পরীক্ষার সুবিধা থাকায় এবং সামাজিক সংকোচের কারণে অনেক তরুণ-তরুণী দ্রুত চিকিৎসা ও পরীক্ষার আওতায় আসতে পারছেন না। তবে আগের তুলনায় স্ক্রিনিং বাড়ায় প্রকৃত চিত্র কিছুটা সামনে আসছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স হাসপাতাল পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদলের

বাংলাদেশে নতুন এইচআইভি শনাক্তদের প্রায় ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণ!

প্রকাশের সময় : ০৯:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬