ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সর্বোচ্চ প্রজনন হার ভোলায় সর্বনিম্ন বাগেরহাটে

বাংলাদেশে জেলাভিত্তিক মোট প্রজনন হারে (টিএফআর) বড় ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়েছে। দেশের ৬৪ জেলার মধ্যে নারীদের মোট প্রজনন হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের ভোলায়, যা ৩ দশমিক ৫০। বিপরীতে সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাট জেলায়, মাত্র ১ দশমিক ৫০।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিবিএস প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, দেশে জাতীয় পর্যায়ে মোট প্রজনন হার ২ দশমিক ৪০। সে হিসাবে ভোলার প্রজনন হার জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

জেলা ও বিভাগভিত্তিক প্রজনন হারের চিত্র:

সর্বোচ্চ প্রজনন হারের জেলা: ভোলার (৩.৫০) পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার ঢাকা বিভাগের মাদারীপুরে, ৩ দশমিক ৩০। এ ছাড়া নোয়াখালীতে এ হার ৩ দশমিক ০০; লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২ দশমিক ৯০ এবং ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর ও গাইবান্ধায় ২ দশমিক ৮০।

সর্বনিম্ন প্রজনন হারের জেলা: বাগেরহাটের (১.৫০) পর সবচেয়ে কম প্রজনন হার যশোর, রাজবাড়ী ও নওগাঁ জেলায়; এসব জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০। এ ছাড়া কুষ্টিয়া ও মানিকগঞ্জে ১ দশমিক ৮০ এবং গাজীপুর, মেহেরপুর ও রাজশাহীতে এ হার ১ দশমিক ৯০।

বিভাগভিত্তিক পরিসংখ্যান: বিভাগভিত্তিক হিসাবে খুলনায় প্রজনন হার সবচেয়ে কম, ২ দশমিক ০০। বিপরীতে বরিশাল বিভাগে এ হার সর্বোচ্চ ২ দশমিক ৬০। এ ছাড়া চট্টগ্রামে ২ দশমিক ৫০, ময়মনসিংহ ও সিলেটে ২ দশমিক ৪০, রংপুরে ২ দশমিক ৩০ এবং ঢাকা ও রাজশাহী বিভাগে ২ দশমিক ২০।

প্রতিবেদনে দেশের ৬৪টি জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৬২ হাজার ৯৮০টি পরিবারের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। জরিপের পূর্ববর্তী তিন বছরে ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের প্রজননসংক্রান্ত তথ্যের ভিত্তিতে মোট প্রজনন হার নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞদের উদ্বেগ ও করণীয়:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, দীর্ঘদিন দেশে মোট প্রজনন হার ২ দশমিক ৩-এ স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা বেড়ে ২ দশমিক ৪ হয়েছে। একই সময়ে গর্ভনিরোধক ব্যবহারের হার ৪ শতাংশ কমেছে এবং পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা ক্রমাগত বাড়ছে। একদিকে গর্ভনিরোধক ব্যবহারের হার কমছে, অন্যদিকে প্রজনন হার ও পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদা বাড়ছে—যা একটি উদ্বেগজনক পরিস্থিতি।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ২০২৫-২০৩০ মেয়াদের পরিবার পরিকল্পনা কৌশল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নিয়োগ, গর্ভনিরোধক সরবরাহ নিশ্চিত করা এবং সচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন। যেসব জেলায় প্রজনন হার বেশি, সেসব জেলায় বিশেষ ব্যবস্থা নিতে হবে; পরিবার পরিকল্পনায় সুনির্দিষ্ট পরিমাণগত লক্ষ্য নির্ধারণ ও কার্যকর বাস্তবায়ন ছাড়া প্রজনন হার নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

মাতৃস্বাস্থ্য ও বাল্যবিবাহে বৈষম্য:
বিবিএসের প্রতিবেদনে আরও উঠে এসেছে যে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা, শিশু সুরক্ষা এবং বাল্যবিবাহের ক্ষেত্রেও দেশের জেলাগুলোর মধ্যে বড় ধরনের বৈষম্য রয়েছে। গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও প্রসবের সময় দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতির দিক থেকে কয়েকটি জেলা এগিয়ে থাকলেও পার্বত্য অঞ্চল ও উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বেশ পিছিয়ে রয়েছে। অন্যদিকে দেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি জয়পুরহাট জেলায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নিউরোঅ্যানেস্থেসিয়া কোর্স অনুমোদনে নিন্স হাসপাতাল পরিদর্শন বিসিপিএস প্রতিনিধিদলের

দেশের সর্বোচ্চ প্রজনন হার ভোলায় সর্বনিম্ন বাগেরহাটে

প্রকাশের সময় : ০৯:১৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬