ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

মোহাম্মদ জহিরুল ইসলাম,
মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও সরকারি বিধি বিধান উপেক্ষা করে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে শেফা ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে।

১৬ নভেম্বর ( সোমবার) সকালে প্রতিষ্ঠানটিতে চিকিৎসা সেবা ও পরিক্ষা নিরীক্ষার প্রমাণ পাওয়া যায়।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ডায়াগনস্টিক সেন্টারটি কার্যক্রম শুরু থাকলেও এখন পর্যন্ত বৈধ লাইসেন্স পায়নি প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠানটির চিকিৎসা সেবা কার্যক্রমের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন ।

সরেজমিনে দেখা যায়, ঝিটকা বাজারের খাজা কলেজ রোডের ফ্রেন্ডস টাওয়ারের ২টি ফ্লোর নিয়ে শেফা ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। যার নিচ তলায় ফার্মেসী ও রিসিপশন এবং ২য় তলায় প্যাথলজি ল্যাব, ডাক্তার চেম্বার দিয়ে, কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম চলছে ।

রিসিপশন থেকে জানা যায়, শেফা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ডাক্তার মো আব্দুল কাদের। একই সাথে তিনি মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালেও চাকরি করেন।

এ বিষয়ে ডা. মো. আবদুল কাদের বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে শেফা ডায়াগনস্টিকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রকার অনুমোদন বা লাইসেন্স আছে বলে স্বীকার করলেও তিনি তা দেখাতে পারেননি।

প্রশ্ন উঠেছে, সরকারি অনুমোদন ছাড়া কীভাবে একটি ডায়াগনস্টিক সেন্টার মাসের পর মাস কার্যক্রম পরিচালনা করছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে থেকে প্রতিষ্ঠানটি কীভাবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে?

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা আইভি ফেরদৌস জানান, লাইসেন্স বিহীন কোন প্রতিষ্ঠানে কার্যক্রম চালানোর সুযোগ নেই। ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তবে শুধু আশ্বাস নয়, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে লাইসেন্স না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু রাখার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ কেবল আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকে, নাকি সরেজমিন তদন্ত করে অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

বার্তা প্রেরক :
মোহাম্মদ জহিরুল ইসলাম,
মানিকগঞ্জ প্রতিনিধি
০১৭৪৪৯৬১৩০১
১৭।১১।২৬ ইং

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে ড্যাবের মগবাজারে দোয়া ও স্বাস্থ্যসেবা কর্মসূচি কাল

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

প্রকাশের সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬