ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী অর্থবছরেই বিভাগীয় ৮ ক্যান্সার হাসপাতাল চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আগামী অর্থবছরের মধ্যেই দেশের আটটি বিভাগীয় শহরে নির্মাণাধীন ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতালগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের ষষ্ঠ দিনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।

ক্যানসার চিকিৎসায় সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী বলেন, দেশে ক্যানসারের ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে সরকার এই খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বর্তমানে সরকারি পর্যায়ে ঢাকার মহাখালীতে ৫০ শয্যাবিশিষ্ট ‘জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল’ পরিচালিত হচ্ছে। এছাড়া দেশের প্রায় সব মেডিকেল কলেজ হাসপাতাল ও সশস্ত্র বাহিনী পরিচালিত হাসপাতালেও ক্যানসার ও অনকোলজি ইউনিট রয়েছে। সরকারি উদ্যোগের পাশাপাশি ২৪টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্কয়ার, এভারকেয়ার, ল্যাবএইড ও ইউনাইটেডের মতো শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালেও ক্যানসারের চিকিৎসা সেবা চালু রয়েছে।

প্রকল্পের অগ্রগতি ও সময়সীমা: সম্পূরক প্রশ্নের জবাবে বিভাগীয় শহরগুলোর ক্যানসার হাসপাতালের নির্মাণকাজ শেষ হওয়ার সময় সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, আটটি বিভাগীয় ক্যানসার হাসপাতালের ভৌত অবকাঠামো নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। একই সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের প্রত্যাশা, আগামী অর্থবছরের মধ্যেই হাসপাতালগুলো পুরোপুরি চালু করা যাবে।

প্রকল্পের পটভূমি ও বর্তমান চ্যালেঞ্জ: উল্লেখ্য, ২০১৯ সালে দেশের আটটি বিভাগীয় শহরে ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে গত জুন মাসে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত এক নিবিড় পরিবীক্ষণ সমীক্ষায় এই প্রকল্পের নির্মাণকাজের ধীরগতির চিত্র উঠে আসে।

প্রতিবেদন অনুযায়ী, চার দফা মেয়াদ এবং দুই দফা ব্যয় বাড়ানোর পরও এখন পর্যন্ত প্রকল্পটির কোনো ভবনের নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। এমতাবস্থায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুনে নেওয়ার প্রস্তাব করা হয়েছে এবং এর সঙ্গে প্রাক্কলিত ব্যয় বাড়ানোরও প্রস্তাব রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

আগামী অর্থবছরেই বিভাগীয় ৮ ক্যান্সার হাসপাতাল চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪২:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬