
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় ইউনিসেফ থেকে ৫৩৫ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার টিকা কিনবে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) এসব টিকা কেনার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করা হবে এবং সম্পূর্ণ অর্থায়ন আসবে সরকারি তহবিল (জিওবি) থেকে। বিদ্যমান মজুতের অতিরিক্ত হিসেবে আগামী ছয় মাসের চাহিদা মেটাতে এই টিকাগুলো সংগ্রহ করা হচ্ছে।
সংগ্রহের তালিকায় থাকা টিকার পরিমাণ:
• পেন্টাভ্যালেন্ট: ৬১ লাখ ২০ হাজার ভায়াল
• পিসিভি: ১৫ লাখ ৯০ হাজার ভায়াল
• এমআর: ১১ লাখ ৯০ হাজার ভায়াল
• বিসিজি: ৭ লাখ ৮০ হাজার ভায়াল
• বিওপিভি: ৭ লাখ ৫০ হাজার ভায়াল
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সংগ্রহে দীর্ঘ সময় লাগে এবং খোলাবাজারে একসঙ্গে এত বিপুল পরিমাণ টিকা পাওয়া দুষ্কর। এ ছাড়া টিকার আন্তর্জাতিক মান ও গুণাগুণ অক্ষুণ্ণ রাখতে ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) বেছে নেওয়া হয়েছে।
মেডি নিউজ ডেস্ক: 





















