ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নৈরাজ্য ও অব্যবস্থাপনা, সিন্ডিকেটে জিম্মি রোগীরা

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রংপুর বিভাগের প্রায় দুই কোটি মানুষের প্রধান চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল। বছরের পর বছর সেবা দিয়ে আসা বিশেষায়িত এই প্রতিষ্ঠানটি বর্তমানে অনিয়ম, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনায় জর্জরিত হয়ে পড়েছে। সরেজমিনে বিভিন্ন ওয়ার্ড ঘুরে সার্বিক অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। নাজুক পরিস্থিতির মধ্যে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের পরিবেশ এতটাই নাজুক হলে সাধারণ মানুষ কোথায় যাবেন এবং কীভাবে চিকিৎসা নেবেন—এমন প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা।

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের প্রধান ফটক থেকে শুরু করে ওয়ার্ডে প্রবেশ করা পর্যন্ত পদে পদে আনসার সদস্যদের হাতে হয়রানির শিকার হতে হচ্ছে। টাকা ছাড়া মিলছে না ট্রলি বা হুইলচেয়ার। কোনো ধরনের সেবা চাইলে নার্স ও ওয়ার্ডবয়দের অর্থ দিতে হচ্ছে; এমনকি ১০ থেকে ২০ টাকা না দিলে রোগীর কাছে স্বজনদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ময়লা-আবর্জনা, বেহাল শৌচাগারের অবস্থা এবং শয্যাগুলোতে ছারপোকা ও তেলাপোকার উপদ্রব।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালটিতে এক ধরনের নৈরাজ্য চলছে। আনসার সদস্য, নার্স, আয়া, স্টাফ ও ওয়ার্ডবয়দের একটি অংশ মিলে সিন্ডিকেট গড়ে তুলেছে, যার কাছে জিম্মি হয়ে পড়েছেন চিকিৎসা নিতে আসা মানুষ।

ছারপোকার উপদ্রব ও বেহাল শৌচাগার: একাধিক রোগী জানান, প্রতিটি শয্যায় ছারপোকা ও তেলাপোকা বাসা বেঁধেছে। ছারপোকার কামড়ে অনেক রোগীকে সারারাত না ঘুমিয়ে জেগে থাকতে হচ্ছে। কয়েকটি ওয়ার্ডের বিপুলসংখ্যক রোগীর জন্য মাত্র একটি করে শৌচাগার থাকলেও সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ওয়ার্ডগুলোর ভেতরে ময়লা-আবর্জনা জমে থাকলেও তা পরিষ্কারে যথাযথ উদ্যোগ নেই; ফলে চিকিৎসাসেবার উপযোগী পরিবেশ নষ্ট হচ্ছে।

শীতবস্ত্র সংকট ও অসহায়ত্ব: নারী ওয়ার্ডের রোগীরা জানিয়েছেন, রংপুর অঞ্চলে শীতের তীব্রতা বাড়লেও রোগীদের কম্বল, বিছানার চাদর, বালিশ ও কাভার দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে বাড়ি থেকে আনা শীতবস্ত্র দিয়ে হাসপাতালে মানবেতর দিন কাটাতে হচ্ছে তাঁদের। এতে বিশেষ করে হতদরিদ্র রোগীরা চরম বিপাকে পড়েছেন। বারবার অভিযোগ করেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সমাধান মিলছে না বলে দাবি করেছেন তাঁরা; উল্টো কোনো বিষয়ে অভিযোগ করলে নার্সদের পক্ষ থেকে বাড়ি চলে যাওয়ার মতো কথা শুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন রোগীরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির সংকট, তিন বছর ধরে বন্ধ আল্ট্রাসনোগ্রাম

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নৈরাজ্য ও অব্যবস্থাপনা, সিন্ডিকেটে জিম্মি রোগীরা

প্রকাশের সময় : ০২:০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬