ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি ড্যাব মহাসচিবের

নিজস্ব প্রতিবেদক | ১০ মে, ২০২৬

দেশের স্বাস্থ্যখাতের বর্তমান নাজুক পরিস্থিতির জন্য বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অযোগ্য ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের দায়ী করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল। আজ এক বিবৃতিতে তিনি স্বাস্থ্যখাতের সংস্কার ও শুদ্ধি অভিযানের দাবি জানান।

অধ্যাপক ডা. শাকিল বলেন,

“দেশের স্বাস্থ্য ব্যবস্থা এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এই চরম অব্যবস্থাপনার জন্য তারাই মূলত দায়ী যারা বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে এখনো পদায়িত রয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন যে, এই সব অসাধু কর্মকর্তারা এখনো অধিদপ্তরে বহাল তবিয়তে থেকে স্বাস্থ্য সেবাকে বাধাগ্রস্ত করছেন। তাদের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিবৃতিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই “ফ্যাসিবাদের দোসরদের” দ্রুত চিহ্নিত করতে হবে। এদের বিরুদ্ধে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

ড্যাব মহাসচিব আশা প্রকাশ করেন যে, বর্তমান কর্তৃপক্ষ অতি দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবেন।

ট্যাগস :

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ড্যাবের নিন্দা, আইন প্রণয়নের দাবি

স্বাস্থ্য অধিদপ্তরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিচার দাবি ড্যাব মহাসচিবের

প্রকাশের সময় : ০৫:২২:৩১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬