ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেক অধ্যাপক ডা: আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা: বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শহীদ মিনারে বিশাল মানব বন্ধন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চিকিৎসকমহল।

আজ ১৯ আগস্ট (বুধবার) দুপুর ১২:০০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি এবং ‘সোসাইটি অব অটোলারিংগোলজিস্ট অ্যান্ড হেড-নেক সার্জনস অব বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

উল্লেখ্য,গত সোমবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় ফেরার পথে ৪-৫ জন দুর্বৃত্ত অধ্যাপক আসাদুর রহমানের গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তার মাথা, চোখ ও নাকে গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পল্টন থানা পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে একজনকে আটক করেছে।

ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক আহমদ সামি আল হাসানের সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশ এ সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ও বাংলাদেশ অটোল্যারিংগো সোসাইটির সভাপতি অধ্যাপক মাজহারুল শাহীন।সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশের মহাসচিব ডা জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি অধ্যাপক আবুল কেনান,জাতীয় নাক কান গলা রোগ ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক হাসান জাফর রিফাতসহ ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের অধ্যাপকবৃন্দ,শিক্ষকবৃন্দ ও দেশের বিভিন্ন স্থান থেকে আগত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।

সমাবেশে বক্তারা অধ্যাপক ডা: আসাদের উপর এই বর্বোরোচিত ও কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন ও সন্ত্রাসীদের উপযুক্ত বিচার ও গ্রেফতার দাবী করেন এবং সারাদেশ জুড়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর উপর্যুপরি শারীরিক হামলা ও কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা বলেন এধরনের নিরাপত্তাহীন পরিবেশ বজায় থাকলে চিকিৎসকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।তারা বলেন চিকিৎসকদের কর্মক্ষেত্রে হয়রানি, নিরাপত্তাহীনতা দেশের সার্বিক চিকিৎসা সেবার মানকে বিঘ্নিত করবে।তাই সরকারকে অতি দ্রুত এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেয়ার জন্য উদ্যোগ নেয়ার আহবান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ড্যাবের নিন্দা, আইন প্রণয়নের দাবি

ঢামেক অধ্যাপক ডা: আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা: বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শহীদ মিনারে বিশাল মানব বন্ধন।

প্রকাশের সময় : ০৩:৪১:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬