
রাজধানীর মোহাম্মদপুরের সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একদল দুর্বৃত্ত কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ ০৪ নভেম্বর ২০২৬ তারিখ রোজ বুধবার রাতে ডা: এরফান আহমেদ সোহেল ড্যাবের পক্ষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডা. মোি: জহিরুল ইসলাম শাকিল যৌথ বিবৃতিতে জানান, গত ৩ নভেম্বর রাত ১২.০০ ঘটিকার সময় একদল দুর্বৃত্ত মোহাম্মদপুর সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। আসমা নামের এক রোগীর চিকিৎসা বিলে কিছু ডিসকাউন্ট দেওয়ার জন্য রোগীর স্বজনরা অনুরোধ করলে হাসপাতাল কর্তৃপক্ষ বিলে কিছুটা ছাড় দিতেও রাজি হয়। কিন্তু পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করেই অতর্কিতভাবে হাসপাতালে হামলা চালানো হয়। হামলায় হাসপাতালের আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ড্যাব নেতৃত্ব আরও বলেন, চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হলে সাধারণ রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হবে।
মেডি নিউজ ডেস্ক: 


















