ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মেডিকেল কলেজে ইনমাস স্থাপনে একনেকের সবুজ সংকেত, অনুমোদন পেল ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

দেশের স্বাস্থ্যসেবা খাতে নিউক্লিয়ার মেডিসিন ভিত্তিক আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের পরিধি বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের পাঁচটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ‘ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস’ (ইনমাস) স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চলতি মেয়াদের সভায় এ সংক্রান্ত প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় মোট ৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে ১১টি সম্পূর্ণ নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ইনমাস প্রকল্পের মূল লক্ষ্য হলো দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় জটিল রোগ নির্ণয় ও বিশেষায়িত নিউক্লিয়ার চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়া। অনুমোদিত প্রকল্পগুলোর প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি তহবিল (জিওবি) থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা জোগান দেওয়া হবে।

ইনমাস ছাড়াও আজকের একনেক সভায় শিক্ষা, জ্বালানি, আবাসন ও অবকাঠামো খাতের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প পাস হয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫)’, তিতাস গ্যাসক্ষেত্রের ৩২ ও ৩৩ নম্বর মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন, জিগাতলার গাবতলা কলোনি ও ঢাকা সেনানিবাসের মঈনুল রোডে আবাসিক ভবন নির্মাণ এবং গ্রামীণ সড়কে সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের সংশোধনী অন্যতম। পাশাপাশি, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের আধুনিকায়নসহ ৫০ কোটি টাকার কম ব্যয়ের পাঁচটি ছোট প্রকল্প সভার অবগতির জন্য পেশ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ স্যারের জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা

৫ মেডিকেল কলেজে ইনমাস স্থাপনে একনেকের সবুজ সংকেত, অনুমোদন পেল ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

প্রকাশের সময় : ০৯:৫১:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬