ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিমালয়ের লবুচে ইস্ট (৬১১৯ মি.) পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশি চিকিৎসক ডা. শাহনাজ আক্তার

নেপালের ৬ হাজার ১১৯ মিটার (২০ হাজার ফুট) উচ্চতার বরফাচ্ছাদিত লবুচে ইস্ট পর্বতশৃঙ্গ সফলভাবে জয় করেছেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের (বিএমটিসি) তিন সদস্য। গত ১৪ নভেম্বর বিখ্যাত নেপালি পর্বতারোহী ও গাইড তাশি গ্যালজেন শেরপার নেতৃত্বে তারা এই গৌরব অর্জন করেন।

সফলভাবে চূড়া জয় করা এই তিন পর্বতারোহী হলেন—প্রকৌশলী কাওছার রূপক, ডা. শাহনাজ আক্তার এবং শামীম সাব্বির।

 ‘লবুচে ইস্ট অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে গত ৭ নভেম্বর ফাকদিয়ে একত্রিত হওয়ার মধ্য দিয়ে মূল অভিযান শুরু করেন দলের সদস্যরা। এরপর নামচে বাজার, ফোর্চে, ডিংবোচে ও থুকলা হয়ে কয়েক দিনের দীর্ঘ ও রোমাঞ্চকর ট্রেকিং শেষে গত ১৩ নভেম্বর তারা ৫ হাজার ২০০ মিটার উচ্চতার লবুচে হাই ক্যাম্পে পৌঁছান।

পরদিন ১৪ নভেম্বর রাত ১টা ৪০ মিনিটে শুরু হয় চূড়ান্ত শৃঙ্গারোহণ। রাতের তীব্র শীত ও অন্ধকারের মধ্যে হেডল্যাম্পের আলোয় দুর্গম পাথুরে ও বরফাচ্ছাদিত খাড়া পথ পাড়ি দেন এই পর্বতারোহীরা। এ সময় ফিক্সড রোপ (স্থায়ী দড়ি) ও জুমারের সহায়তায় নিরাপদে সামনে এগিয়ে যান তারা। দীর্ঘ ও অত্যন্ত কষ্টসাধ্য আরোহণ শেষে সকাল ৬টায় প্রথমে চূড়ায় পৌঁছান প্রকৌশলী কাওছার রূপক। এর ঠিক দুই ঘণ্টা পর সকাল ৮টায় শৃঙ্গ জয় করেন ডা. শাহনাজ আক্তার ও শামীম সাব্বির।

পেশাগতভাবে চিকিৎসা সেবার মতো দায়িত্বশীল পেশার পাশাপাশি পর্বতারোহণের মতো একটি রোমাঞ্চকর ও ঝুঁকিপূর্ণ কাজে এমন সাফল্য অর্জন করায় চিকিৎসক সমাজে দারুণ প্রশংসিত হচ্ছেন ডা. শাহনাজ আক্তার। এই অর্জনের পর নিজের অনুভূতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টও দিয়েছেন এই নারী চিকিৎসক।

 ডা. শাহনাজ বলেন,

” আলহামদুলিল্লাহ!
১৪ নভেম্বর ২০২৬, সকাল ৮টা।
অবশেষে ছুঁয়ে দেখলাম আরেকটি স্বপ্নের চূড়া Lobuche East Summit (6,119 m)।
প্রতিটি পাহাড়ের গল্প আলাদা, প্রতিটি চূড়ায় পৌঁছানোর পথও আলাদা। এই যাত্রায় ছিল কঠিন পথ, ক্লান্তি, প্রতিকূলতা আর অসংখ্য চ্যালেঞ্জ। তবে সবকিছুর পরেও পাহাড়ের টান আমাকে এগিয়ে নিয়ে গেছে।
একটি সামিট মানে শুধু শীর্ষে পৌঁছানো নয়, বরং নিজের সীমাবদ্ধতাকে নতুন করে চেনা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং প্রকৃতির কাছে নিজেকে আরও বিনয়ী করে তোলা।
এই অর্জনের পেছনে যাঁরা পাশে ছিলেন, সাহস ও অনুপ্রেরণা দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
স্বপ্নের পথচলা এখানেই শেষ নয়। সামনে আরও অনেক পথ, আরও অনেক পাহাড় অপেক্ষায়।
বাংলাদেশের পতাকা হাতে হিমালয়ের বুকে আরেকটি সুন্দর স্মৃতি।
পাহাড় ডাকুক, আমি যেন বারবার ফিরে যেতে পারি”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই চলছে ঝিটকার শেফা ডায়াগনস্টিক সেন্টার

হিমালয়ের লবুচে ইস্ট (৬১১৯ মি.) পর্বতশৃঙ্গ জয় করলেন বাংলাদেশি চিকিৎসক ডা. শাহনাজ আক্তার

প্রকাশের সময় : ০২:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬