
মস্তিষ্কের বয়স কমানোর যুগান্তকারী এক নাসাল স্প্রে!
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (Texas A&M University) বিজ্ঞানীরা মস্তিষ্কের বয়স বৃদ্ধি ও স্মৃতিশক্তি হ্রাসের বিরুদ্ধে এক দারুণ আশাব্যঞ্জক আবিষ্কার করেছেন। একটি নতুন পরীক্ষামূলক নাসাল স্প্রে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মস্তিষ্কের বার্ধক্যের লক্ষণগুলো উল্টে দিতে এবং স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে।
এই থেরাপিটি মস্তিষ্কের স্মৃতিকেন্দ্রে থাকা দীর্ঘমেয়াদি ও মৃদু প্রদাহ বা ইনফ্লেমেশনের বিরুদ্ধে কাজ করে, যা সাধারণত ধীরে ধীরে কগনিটিভ ক্ষমতা কমিয়ে দেয় এবং অ্যালঝেইমার্স রোগের ঝুঁকি বাড়ায়।
নাক দিয়ে সরাসরি Extracellular vesicles প্রবেশ করানোর মাধ্যমে কোনো ধরনের জটিল সার্জারি বা ইনভেসিভ পদ্ধতি ছাড়াই ওষুধটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে যায়।
প্রাক-ক্লিনিক্যাল ট্রায়ালে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুটি ডোজ প্রয়োগের ফলে অতি অল্প সময়েই দারুণ ফল পাওয়া গেছে,
অতিরিক্ত সক্রিয় ইমিউন কোষ শান্ত হয়েছে।
স্নায়ুকোষের ভেতরের শক্তি বা সেলুলার এনার্জি পুনরুদ্ধার হয়েছে।
দীর্ঘ কয়েক মাস পর্যন্ত স্মৃতিশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
ভবিষ্যতে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল সফল হলে বয়সজনিত মানসিক অবক্ষয় প্রতিরোধের জন্য এটি একটি অত্যন্ত সহজ এবং নন-ইনভেসিভ বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলে গবেষকরা আশা করছেন।
মেডি নিউজ ডেস্ক: 


















