ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) চাঁদপুরের ঘোষেরহাট এবং হাজীগঞ্জ উপজেলার হলুদপট্টি ও মকিমাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে নাম-ঠিকানাবিহীন ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে কে সনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, অবৈধ উপায়ে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের দায়ে রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং মেয়াদবিহীন পণ্য সংরক্ষণের দায়ে অনিল সাহাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ অভিযুক্ত প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন।

এ সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। অভিযুক্তরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরের শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রপাতির সংকট, তিন বছর ধরে বন্ধ আল্ট্রাসনোগ্রাম

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৬:০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬