ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করানোর নির্দেশ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সব ধরনের ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালের নিজস্ব প্যাথলজি বিভাগেই করানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। রোগীদের ভোগান্তি ও বাড়তি খরচ কমাতে এবং দালাল চক্রের দৌরাত্ম্য রোধে গত বুধবার (২৫ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট চিকিৎসক ও বিভাগগুলোকে এই নির্দেশনা দেয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রোগীদের বিভ্রান্ত করে পরীক্ষার নমুনা বাইরে পাচার করছিল বা রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দিচ্ছিল। এতে সাধারণ রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছিলেন। এই অনিয়ম বন্ধ করতেই হাসপাতালের ভেতরে পরীক্ষা করানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ঢামেকের নিজস্ব ক্লিনিক্যাল প্যাথলজি বিভাগ দিন-রাত ২৪ ঘণ্টাই খোলা থাকে। ফলে যেকোনো জরুরি বা সাধারণ প্রয়োজনে রোগীরা হাসপাতালের ভেতর থেকেই স্বল্প খরচে ও নির্ভরযোগ্যভাবে সব ধরনের পরীক্ষা করাতে পারবেন।
হাসপাতালের নিজস্ব ল্যাবে সিবিসি (CBC), ইএসআর (ESR), রক্তের গ্লুকোজ, এইচবিএ১সি (HbA1c), সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইলেক্ট্রোলাইট, লিভার ফাংশন টেস্ট (LFT), লিপিড প্রোফাইল, থাইরয়েড ও অন্যান্য হরমোন পরীক্ষা, টিউমার মার্কার, ট্রপোনিন, এইচআইভি (HIV), হেপাটাইটিস, ডেঙ্গু এবং সিআরপি (CRP) সহ সব ধরনের প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষার সুবিধা রয়েছে।
কর্তৃপক্ষ আশা করছে, এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হলে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমে আসবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের ১৭ শতাংশই শিক্ষার্থী

ঢামেকের রোগীদের পরীক্ষা-নিরীক্ষা হাসপাতালেই করানোর নির্দেশ

প্রকাশের সময় : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬