ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের ১৭ শতাংশই শিক্ষার্থী

দেশে নতুন শনাক্ত হওয়া এইচআইভি (HIV) রোগীদের মধ্যে শিক্ষার্থীদের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS) জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল প্রোগ্রামের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের প্রায় ১৭ শতাংশই (১৬.৯৭%) শিক্ষার্থী। গত পাঁচ বছরে শিক্ষার্থীদের মধ্যে এই সংক্রমণের হার দ্বিগুণেরও বেশি বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৮৯১ জন নতুন এইচআইভি রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩২১ জনই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২১ সালে নতুন শনাক্ত রোগীদের মধ্যে শিক্ষার্থী ছিল ৭.১৩ শতাংশ (৫২ জন)। পরের বছর ২০২২ সালে তা কিছুটা কমে ৪.৪৩ শতাংশে (৪২ জন) নামলেও ২০২৩ সালে এক লাফে বেড়ে ১৪.৫০ শতাংশে (১৮৫ জন) পৌঁছায়। এরপর ২০২৪ সালে এই হার ছিল ১৫.৫০ শতাংশ (২২৩ জন) এবং ২০২৫ সালে তা আরও বেড়ে ১৬.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬২.৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। এছাড়া ২১.০৫ শতাংশের বয়স ২০ থেকে ২৪ বছর এবং ৪.৮৭ শতাংশের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। সরকারি হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে আনুমানিক ১৭ হাজার ৪৮০ জন মানুষ এইচআইভি ভাইরাস নিয়ে বসবাস করছেন এবং এ পর্যন্ত এইডস-সম্পর্কিত কারণে ২ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।
তরুণ প্রজন্মের মধ্যে সংক্রমণ বৃদ্ধির কারণ সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানভিত্তিক যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষার অভাব, সচেতনতামূলক প্রচারণার সীমাবদ্ধতা এবং অনিরাপদ যৌন আচরণ এর অন্যতম প্রধান কারণ। পাশাপাশি কনডম ব্যবহারে অনীহা, ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ ও একই সিরিঞ্জ ব্যবহার করা এবং সামাজিক লোকলজ্জার ভয়ে পরীক্ষা করাতে না চাওয়া পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এ ছাড়া এইচআইভি প্রতিরোধ কর্মসূচিতে বৈদেশিক অর্থায়ন কমে যাওয়া এবং দেশের মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা সীমাবদ্ধ থাকাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি তরুণদের জন্য সহজে ও গোপনীয়তা বজায় রেখে পরীক্ষা এবং কাউন্সেলিং সেবা নিশ্চিত করা জরুরি। সরকারি হাসপাতাল ও নির্ধারিত কেন্দ্রগুলোতে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা ও অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART) সেবা দেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের ১৭ শতাংশই শিক্ষার্থী

দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের ১৭ শতাংশই শিক্ষার্থী

প্রকাশের সময় : ০৪:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬