ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল কলেজের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন: চিকিৎসাসেবায় ব্রতী হওয়ার অঙ্গীকারে বরণ নতুনদের।

মেডিকেল কলেজের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন: চিকিৎসাসেবায় ব্রতী হওয়ার অঙ্গীকারে বরণ নতুনদের

নিজস্ব প্রতিবেদক

নতুন প্রাণের স্পন্দনে মুখর হয়ে উঠেছে মেডিকেল কলেজের ক্যাম্পাস। সাদা অ্যাপ্রন পরে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে আসা নতুন শিক্ষার্থীদের বরণের মধ্য দিয়ে আজ রোববার (৩ মে) অনুষ্ঠিত হলো ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। নতুন গন্তব্যের প্রথম দিনে নবীন শিক্ষার্থীদের চোখেমুখে ছিল উচ্ছ্বাস আর মনে ছিল মানুষের সেবা করার দৃঢ় সংকল্প।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। ঢাকা মেডিকেল কলেজ সহ সারাদেশের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এ অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা: এম এ মুহিত, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর এর ডিজি অধ্যাপক ডা: নাজমুল হোসেন সুমন, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস। ঢাকা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক এবং অভিভাবকরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

ওরিয়েন্টেশন শেষে কয়েকজন নতুন শিক্ষার্থীর সাথে কথা হয়। সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া ফারহান আহমেদ বলেন, “ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানুষের সেবা করার। আজ ক্যাম্পাসে পা রেখে সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ স্পর্শ করলাম। এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।”

অভিভাবকদের পক্ষ থেকেও এমন আয়োজনের প্রশংসা করা হয়েছে। তারা সন্তানদের জন্য শিক্ষকদের কাছে দোয়া ও দিকনির্দেশনা কামনা করেছেন।

দিনব্যাপী এই আয়োজনে মেডিকেল কলেজের সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন

মেডিকেল কলেজের নতুন ব্যাচের ওরিয়েন্টেশন: চিকিৎসাসেবায় ব্রতী হওয়ার অঙ্গীকারে বরণ নতুনদের।

প্রকাশের সময় : ০৬:৪৬:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬