ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার ৫ বড় হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বে চিকিৎসা সেবা চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে চিকিৎসাসেবা চালুর জন্য প্রাথমিকভাবে ঢাকার পাঁচটি বড় হাসপাতাল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি জানান, সপ্তাহখানেকের মধ্যে আরেকটি বৈঠকের পর এই পাঁচ হাসপাতালে সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বে পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে।

পরবর্তীতে দেশের অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে এই যৌথ অংশীদারিত্বমূলক চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া দেশে নতুন করে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা। এরপর ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যাতে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন।

শোভাযাত্রা শেষে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘স্বৈরাচার সরকার অন্যান্য খাতের মতো স্বাস্থ্য খাতেও ব্যাপক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে একটি ভঙ্গুর অবস্থা তৈরি করেছিল। বর্তমান সরকার গত কয়েক মাস ধরে সেই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে হাসপাতালে চিকিৎসাসেবা চালু এবং নতুন চিকিৎসক নিয়োগের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের সংকট উত্তরণে সরকার নিরলস কাজ করছে।’

মন্ত্রী জানান, সম্প্রতি সারা দেশে ৫০০ নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে এই নিয়োগ সম্পন্ন হলে দেশে আর চিকিৎসকের সংকট থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী আয়োজনের শেষ ভাগে বাড়তি আনন্দের খোরাক জোগায় আকর্ষণীয় র‍্যাফেল ড্র। ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই পর্বে ১০ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান জানান, এমন মহতী আয়োজনের সঙ্গে ওরিয়ন ভবিষ্যতেও যুক্ত থাকতে চায়।

রাতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণা, মিলনমেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর উৎসবমুখর সমাপ্তি ঘটে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় বেড়াতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: প্রাণ গেল নারী চিকিৎসকের, আহত স্বামীসহ ৩

ঢাকার ৫ বড় হাসপাতালে সরকারি-বেসরকারি অংশীদারত্বে চিকিৎসা সেবা চালুর ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

প্রকাশের সময় : ০২:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬