
আজ ঈদের দিন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিন ও উত্তর সিটি কর্পোরেশন এর অন্তর্গত ২১ টি সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউট এ জরুরি স্বাস্থ্য সেবায় কর্মরত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন পত্র ও শুভেচ্ছা স্বারক হিসেবে লাঞ্চ বক্স প্রদান করা হয়। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ডা হারুন আল রশীদ ও মহাসচিব ডা জহিরুল ইসলাম শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম উদ্বোধন করেন ও ঈদুল ফিতরের ছুটির সময়ে বাংলাদেশের সকল সরকারি চিকিৎসা সেবা প্রদান প্রতিষ্ঠানে দেশের জনগনের জরুরি স্বাস্থ্য সেবায় দায়িত্ব পালনরত চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা পারভেজ রেজা কাকন,ডিজি অধিদপ্তরের এডিজি প্রশাসন অধ্যাপক ডাঃ জাহিদ রায়হান, ড্যাবের যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিকেল কলেজ শাখা ড্যাব এর সভাপতি ডা রেজোয়ানুর রহমান সোহেল,কেন্দ্রীয় ড্যাবের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা জাভেদ আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক ডা মো জিয়াউর রহমান,সহ আপ্যায়ন সম্পাদক ডা সাইফুল ইসলাম শাকিল, সহ সাংগঠনিক ডা মীর রাসেক আলম অভি,সহ সম্পাদক ডা মো আসাদুজ্জামান, সদস্য ডা আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।
এসময় ড্যাব নেতৃবৃন্দ রোগীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও চিকিৎসার খুজখবর নেন।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের মাঝে ড্যাব কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন পত্র ও শুভেচ্ছা স্বারক হিসেবে লাঞ্চ বক্স পৌঁছে দেন ডা.ইমরান, ডা. নাসিম, ডা.নাহিদ, ডা.লেমন, ডা: মাহফুজ, ডা রাজিব সহ অন্যান্যরা।
মেডি নিউজ ডেস্ক: 








