ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ৯ মে, ২০২৬

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আবারো রাজপথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সমাবেশে আন্দোলনরত চিকিৎসকদের পক্ষে ডা: মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্বের অন্তত ১৬২টি দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। বাংলাদেশে উচ্চশিক্ষার দীর্ঘ সময় এবং সেশনজটের কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা শেষ করতেই ২৭-২৮ বছর পার হয়ে যায়। ফলে মাত্র ১-২ বছর পরীক্ষার সুযোগ পেয়ে অনেক মেধাবী তরুণ বেকার থেকে যাচ্ছেন। দেশের শিক্ষিত যুবসমাজকে জনশক্তিতে রূপান্তর করতে বয়সসীমা ৩৫ করার কোনো বিকল্প নেই।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, “আমরা কোটা বা বিশেষ কোনো সুবিধা চাইছি না। আমরা শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের অধিকার চাইছি। মেধা প্রমাণের সুযোগ না দিয়েই আমাদের কেন বাতিলের খাতায় ফেলে দেওয়া হচ্ছে?”

সমাবেশ থেকে আন্দোলনকারীরা বর্তমান সরকারের কাছে দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই দাবি মেনে নেওয়া না হয়, তবে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে কঠোর আন্দোলনে যোগ দেবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত ও শাহবাগ মোড় প্রদক্ষিণ করে। আন্দোলন চলাকালে টিএসসি এলাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সচ্ছলতায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ

প্রকাশের সময় : ০৭:৪০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬