ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা ১৬ মেগা প্রকল্প অনুমোদনের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা: ১৬ মেগা প্রকল্প অনুমোদনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়।

সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই সভায় ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে।

আজকের সভার সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন ‘পদ্মা ব্যারেজ প্রকল্প (প্রথম পর্যায়)’। বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম এই প্রতিশ্রুতিটি ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুন মেয়াদে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো— দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ, সেচ সুবিধা সম্প্রসারণ, পানি সংরক্ষণ এবং আধুনিক নদী ব্যবস্থাপনা নিশ্চিত করা।

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ উপস্থিত রয়েছেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণ সংবাদমাধ্যমকে জানাবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনে মারা গেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা ১৬ মেগা প্রকল্প অনুমোদনের সম্ভাবনা

প্রকাশের সময় : ১২:৩০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬