ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় ডা. ফরহাদ হালিম ডোনারকে ড্যাবের অভিনন্দন

নিউজডেক্স: ৩ জুলাই,২০২৬ ইং।

বিশিষ্ট নাগরিক ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটের সদস্য মনোনীত হয়েছেন দেশের প্রখ্যাত চিকিৎসক, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এই সম্মানজনক অর্জনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ড্যাব।
​শুক্রবার (৩ জুলাই) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এক যৌথ বিবৃতিতে ডা. ফরহাদ হালিম ডোনারকে এই অভিনন্দন জানান। বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ২৯ জুন অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’ এর অনুচ্ছেদ ২৩(১)(এইচ) অনুযায়ী তিনি এই পদে মনোনীত হন। ড্যাব নেতৃবৃন্দ এই মনোনয়নকে দেশের চিকিৎসক নেতৃত্বের জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন বলে আখ্যায়িত করেন।
​অধ্যাপক ডা. ডোনারের অবদানের কথা স্মরণ করে বিবৃতিতে বলা হয়, তিনি দীর্ঘ কয়েক দশক ধরে চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং পেশাজীবীদের নেতৃত্বে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁর সততা, পেশাগত দক্ষতা, বিচক্ষণতা এবং জনকল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার অবিচল অঙ্গীকার তাঁকে এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সর্বতোভাবে যোগ্য করে তুলেছে।
​ড্যাব নেতৃবৃন্দ আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের সিন্ডিকেটে তাঁর অন্তর্ভুক্তি বিশ্ববিদ্যালয়ের সুশাসন, একাডেমিক উৎকর্ষ, গবেষণার প্রসার, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে নতুন মাত্রা যোগ করবে। একইসঙ্গে দেশের চিকিৎসা শিক্ষা ও উচ্চশিক্ষার মধ্যে কার্যকর সমন্বয় এবং যুগোপযোগী শিক্ষার নীতিনির্ধারণেও তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
​পরিশেষে, ড্যাব নেতৃবৃন্দ অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দেশপ্রেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং জাতীয় শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

প্রকাশের সময় : ১১:০৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬