ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে অনিয়ম ও লাইসেন্স না থাকায় বন্ধ দুটি বেসরকারি ক্লিনিক

শরীয়তপুর প্রতিনিধি:

লাইসেন্স নবায়ন না থাকা এবং চিকিৎসাসেবায় অনিয়মের অভিযোগে শরীয়তপুরের ভেদরগঞ্জের দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। প্রতিষ্ঠান দুটি হলো—‘ভেদরগঞ্জ মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’ এবং ‘ভেদরগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক’

রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো শরীয়তপুরের সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

অস্বাভাবিক টিবি রোগী শনাক্ত ও তদন্ত

চিঠিতে বলা হয়, চলতি বছরের এপ্রিল মাস থেকে ভেদরগঞ্জের একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে এক্সট্রাপালমোনারি যক্ষ্মা (টিবি) রোগীর সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। বিষয়টি তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত ২০ জুন তদন্তে গিয়ে কমিটি জানতে পারে, ওই ক্লিনিকে ইতোমধ্যে ৫৩ জন রোগী এক্সট্রাপালমোনারি টিবিতে আক্রান্ত হয়েছেন। সংক্রমণের সঠিক উৎস নিশ্চিত না হওয়ায় রোগীদের নিরাপত্তার স্বার্থে ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করা হয়। পরবর্তীতে রোগের উৎস অনুসন্ধানে আরও পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করা হয়েছে।

ট্যাগস :

প্রকাশের সময় : ০৯:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬