ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪৭ বার পঠিত

খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় দীঘিনালা মিনি স্টেডিয়ামে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন আরেফ আহম্মেদের তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় কর্মসূচিটি আয়োজিত হয়।

চিকিৎসা, চশমা ও ছানি অপারেশনের উদ্যোগ:
এই মেডিকেল ক্যাম্পে দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের ৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। রোগীদের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পাওয়ারের চশমাও বিতরণ করা হয়।

এ ছাড়া চোখের অস্ত্রোপচারের জন্য কয়েকজন রোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। পরবর্তী সময়ে দীঘিনালা জোনের তত্ত্বাবধানে তাঁদের চোখের ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হবে; এ ক্ষেত্রে নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনা খরচে চট্টগ্রামে নিয়ে যাওয়া এবং অস্ত্রোপচার শেষে আবার দীঘিনালায় ফিরিয়ে আনার উদ্যোগ রয়েছে।

চিকিৎসক ও ব্যবস্থাপনা:
বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেন চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শুভ চক্রবর্তী, ডা. রেজাউল এবং অম্তু চক্রবর্তী। পুরো ক্যাম্পের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন মো. জসিম উদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিল সেনাবাহিনী

প্রকাশের সময় : ০১:০৪:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬