ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধের চালান পাঠাল ভারত

আফ্রিকার তিনটি দেশে জাম্বিয়া, উগান্ডা ও জিম্বাবুয়েতে, এইচআইভি (HIV) প্রতিরোধী জেনেরিক ওষুধ ‘লেনাকাপাভির’-এর প্রথম চালান পাঠানো শুরু করেছে ভারতের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হেটেরো (Hetero)। বৈশ্বিক স্বাস্থ্য সংস্থা ‘দ্য গ্লোবাল ফান্ড’-এর সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানি গিলিয়াড সায়েন্সেসের (Gilead Sciences) লাইসেন্সের আওতায় উৎপাদিত এই ইনজেকশনের প্রাথমিক চালানে মোট ৩ লাখ ভায়াল সরবরাহ করা হবে। দ্য গ্লোবাল ফান্ডের তথ্য অনুযায়ী, ওষুধের প্রথম চালানটি ইতোমধ্যে জাম্বিয়ায় পৌঁছে গেছে। আগামী কয়েক দিনের মধ্যে উগান্ডায় এবং ২০২৭ সালের শুরুর দিকে জিম্বাবুয়েতে এই চালান পৌঁছাবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইচআইভি সংক্রমণ প্রতিরোধে লেনাকাপাভির একটি যুগান্তকারী ওষুধ। প্রতিদিন খাওয়ার প্রচলিত প্রি-এক্সপোজার প্রোফিল্যাক্সিস (PrEP) বড়ির বিকল্প হিসেবে এটি বছরে মাত্র দুবার ইনজেকশন হিসেবে নিতে হয়। ২০২৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এইচআইভি প্রতিরোধে অত্যন্ত কার্যকর এই ওষুধটি ব্যবহারের সুপারিশ করেছিল।
১২০টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে সাশ্রয়ী মূল্যে এই জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দেওয়ার বৈশ্বিক চুক্তির অংশ হিসেবে হেটেরো এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে আফ্রিকার আরও ১০টি দেশে এই ওষুধ রপ্তানি করা হবে। পাশাপাশি, নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে আগামী কয়েক মাসের মধ্যে ভারতের অভ্যন্তরীণ বাজারেও ওষুধটি সহজলভ্য করার পরিকল্পনা রয়েছে তাদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দেশে নতুন শনাক্ত এইচআইভি রোগীদের ১৭ শতাংশই শিক্ষার্থী

তিন দেশে এইচআইভি প্রতিরোধী ওষুধের চালান পাঠাল ভারত

প্রকাশের সময় : ০৩:১৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬