ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকদের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ড্যাবের মানববন্ধন

সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সাথে জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৮ মে ২০২৬, সোমবার দুপুর ১২:৩০ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (ড্যাব)-এর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসকরা দিনরাত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। শরীয়তপুরে ডা. নাসিরসহ একাধিক চিকিৎসকের ওপর হামলার ঘটনা প্রমাণ করে কর্মস্থলে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে যদি এই সমস্ত সন্ত্রাসী ও হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয়, তবে চিকিৎসকরা কর্মস্থলে নিরাপত্তা হীনতায় ভুগবেন, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের ওপর। অবিলম্বে হাসপাতাল ও চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার, ড্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা: আবুল কেনান, মহাসচিব অধ্যাপক ডা: জহিরুল ইসলাম শাকিল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: রফিকুল ইসলাম, কোষাধক্ষ্য ড্যাব ডা: মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: খালেকুজ্জামান দীপু, সহ সভাপতি ড্যাব কেন্দ্রীয় কমিটি ডা: তৌহিদুল ইসলাম জন, দপ্তর সম্পাদক ডা: এরফান আহমেদ সোহেল সহ অন্যান্য ড্যাব ও স্থানীয় নেতৃবৃন্দসহ এবং বিভিন্ন মেডিকেল কলেজ এর চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চিকিৎসকদের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ড্যাবের মানববন্ধন

চিকিৎসকদের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ড্যাবের মানববন্ধন

প্রকাশের সময় : ০৮:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬