ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের তামাকমুক্ত রাখতে ২০২৬-২৭ বাজেটে কর বৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের।

তরুণদের তামাকমুক্ত রাখতে ২০২৬-২৭ বাজেটে কর বৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
তরুণ প্রজন্মের মাঝে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যের কার্যকর মূল্যবৃদ্ধির দাবি জানিয়েছেন দেশের তরুণ চিকিৎসকরা। আজ শনিবার (০৯ মে, ২০২৬) বেলা ১১টায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি উত্থাপন করা হয়।

জনস্বাস্থ্যের সুরক্ষায় তামাকের ওপর উচ্চহারে কর আরোপ করা জরুরি। বিশেষ করে তরুণদের এই মরণঘাতী নেশা থেকে দূরে রাখতে তামাকপণ্যের দাম সাধারণের নাগালের বাইরে নিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। চিকিৎসকরা সতর্ক করে বলেন, তামাকের সহজলভ্যতা হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশের স্বাস্থ্য খাতের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক তরুণ চিকিৎসক অংশগ্রহণ করেন। তারা ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেটে জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে তামাকপণ্যের ওপর কঠোর কর কাঠামো প্রণয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

ট্যাগস :

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে ২ বছর

তরুণদের তামাকমুক্ত রাখতে ২০২৬-২৭ বাজেটে কর বৃদ্ধির দাবি তরুণ চিকিৎসকদের।

প্রকাশের সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬