ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৪০০ ছাড়াল, একদিনে আরও ১১ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৬৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৪৪ জন। মৃতদের তালিকায় নতুন করে ময়মনসিংহ, রংপুর এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আগের কিছু তথ্য সমন্বয় করায় মোট সংখ্যায় বড় পরিবর্তন এসেছে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ২৭৮ জন শিশু। মৃত ১১ জনের মধ্যে সর্বোচ্চ ৬ জন ঢাকা বিভাগের। এছাড়া সিলেট ও চট্টগ্রাম বিভাগে ২ জন করে এবং বরিশাল বিভাগে ১ জন শিশু মারা গেছে।

সিলেট ব্যুরো জানিয়েছে, সিলেটে নতুন করে আরও দুই শিশুর মৃত্যুতে মোট প্রাণহানির সংখ্যা ২৬ এ পৌঁছেছে। মৃত শিশুরা হলো— হবিগঞ্জের বাহুবল উপজেলার আকরামুল (৯ মাস) এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সাইফান (৮ মাস)। তারা সিলেট ওসমানী মেডিকেল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সরকারি তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৯ হাজার ১৫৯টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বড় একটি অংশ। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১১৬ জন শিশু।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জরুরি হয়ে পড়েছে। শিশুদের জ্বর বা শরীরে দানাদার র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ট্যাগস :

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন

দেশে হাম ও উপসর্গে শিশু মৃত্যু ৪০০ ছাড়াল, একদিনে আরও ১১ জনের প্রাণহানি

প্রকাশের সময় : ১১:৫২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬