
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগ Sjogren’s Disease Day( 23.7.2026) উদযাপন করেন।
শোগ্রেন রোগ একটি অটোইমিউন (Autoimmune) রোগ। এ রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের অশ্রু (চোখের পানি) ও লালাগ্রন্থি আক্রমণ করে। ফলে চোখ ও মুখ অতিরিক্ত শুকিয়ে যায়। এছাড়া কিডনি, ফুসফুস, স্নায়ু, ত্বক ও জয়েন্টও আক্রান্ত হতে পারে।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ভিসি স্যার অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী,উপস্থিত ছিলেন সোসাইটির এক্স প্রেসিডেন্ট স্যার অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ও ডীন স্যার অধ্যাপক ডা: শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
প্রেসিডেন্ট ইলেক্ট স্যার অধ্যাপক ডা: নজরুল ইসলাম, উপ উপাচার্য স্যার অধ্যাপক ডা:মজিবুর রহমান হাওলাদার, অনুষ্ঠানটির সভাপতিত্বে ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট স্যার অধ্যাপক ডা: মিনহাজ রহিম চৌধুরী, ও বিভাগের চেয়ারম্যান স্যার অধ্যাপক ডা: আবু শাহীন, প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ স্যার, ডা : আনিস ও ডা: পারিসা।
অনুষ্ঠানটির শেষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অধ্যাপক ডা:মো: মাসুদুল হাসান স্যার। সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা:আরিফুল ইসলাম স্যার।
এছাড়াও অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন ডা: জামিল স্যার , সহযোগী অধ্যাপক ডাক্তার মোঃ আহমাদুল্লাহ স্যার, সহযোগী অধ্যাপক নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার ও সহযোগী অধ্যাপক ডা: শোয়েব মমিন স্যার সহ সমস্ত ফেজ বি ও এ এবং নার্স ও বিভিন্ন স্টাফ ও এই রোগে ভুক্তভোগী কিছু রোগী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির কো অর্ডিনেশনে ছিলেন ডা: সফিক।
এই বিভাগ দীর্ঘদিন ধরে এই রোগের চিকিৎসা দিয়ে আসছে।
মেডি নিউজ ডেস্ক: 









