ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

  • মেডি নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৫ বার পঠিত

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

নিজস্ব প্রতিবেদক | ডেমরা

রাজধানীর ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়লে মো. নাজমুল (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমন (১৯) নামের আরও একজন।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল পেপার মিল গেটের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী পথচারী শাহিন জানান, নাজমুল ও তার বন্ধু ইমন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় হুট করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে তারা দুজনেই গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীকালে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। তবে আহত ইমনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত নাজমুল চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ডেমরার কোনাপাড়া এলাকাতেই বসবাস করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও সচ্ছলতায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

প্রকাশের সময় : ১১:৫৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬