
শীতকালীন মানবিক সহায়তা: ড্যাব-এর উদ্যোগে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক: সোহরাবুল হোসাইন
শীতের প্রারম্ভেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ–জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. উমর ফারুকের উদ্যোগে আজ শীতকালীন মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মানবিক এই আয়োজনে উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শফিউর রহমান রাসেল, ডা. লিমন চন্দ্র সেন ও শাহাদত হোসেন। উপস্থিত অতিথিরা জানান, শীতের শুরুতেই এ ধরনের উদ্যোগ অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ড্যাব নেতৃবৃন্দ বলেন, মানবসেবা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মেডি নিউজ ডেস্ক: 











