
হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, এখন পর্যন্ত সংখ্যা ১২
নিজস্ব প্রতিবেদক | ৯ মে, ২০২৬
সৌদি আরবে হজ করতে গিয়ে মো. আব্দুল মতিন ও মো. আজহারুল হক নামে আরও দুই বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন অনুযায়ী, এ নিয়ে এবারের হজ মৌসুমে মোট ১২ জন বাংলাদেশি মারা গেলেন। এদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন।
তথ্যমতে, শুক্রবার (৮ মে) মক্কায় মারা যাওয়া মো. আব্দুল মতিন যশোরের কোতোয়ালি এবং মো. আজহারুল হক দিনাজপুরের নবাবগঞ্জের বাসিন্দা।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রমের উদ্বোধন করেন। বর্তমানে ১২৮টি ফ্লাইটে ৫০ হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরবে অবস্থান করছেন। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি যাওয়ার ফ্লাইট চলবে এবং ৩০ মে থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে।
মেডি নিউজ ডেস্ক: 











