ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ১৭ জনের মৃত্যু।আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়াল।

দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ পর্যন্ত সর্বোচ্চ। আজ সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে:

  • নিশ্চিত হামে মৃত্যু: ২ জন।

  • হামের উপসর্গে (সন্দেহভাজন) মৃত্যু: ১৫ জন।

সামগ্রিকভাবে, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহভাজন হামে ২৫৯ জনসহ সর্বমোট ৩১১ জন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩০২ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হাম ধরা পড়েছে ১৫৪ জনের শরীরে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত দেড় মাসে (১৫ মার্চ থেকে ৪ মে) হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৮ হাজার ৮৪২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে কয়েক হাজার রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ট্যাগস :

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে হাম চিকিৎসার প্রটোকল ও গাইডলাইন উদ্বোধন

হাম ও উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ১৭ জনের মৃত্যু।আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়াল।

প্রকাশের সময় : ০৫:৩৭:২৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬